স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের সুপরিচিত হাসান ইন্টারন্যাশনাল হোটেলের স্বত্বাধিকারী, যমুনা স্টিল হাউজের কর্ণধার, খ্যাতনামা ঠিকাদার ও সমাজসেবক হাসান সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (১০ আগস্ট ) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে অসুস্থ অবস্থায় তাকে যশোর থেকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছিল।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং ব্যবসায়ী মহলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, হাসান সাহেব দীর্ঘদিন ধরে ব্যবসা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন। যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তার প্রতিষ্ঠানগুলো কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে।






