Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দৌলতপুরে ধর্ষনের দায়ে বিএনপি নেতা হাজী আনোয়ারুল আজিম গ্রেপ্তার

দৌলতপুরে ধর্ষনের দায়ে বিএনপি নেতা আলহাজ্ব ক্লিনিকের মালিক হাজী আনোয়ারুল আজিম গ্রেপ্তার!নিজস্ব প্রতিনিধি (কুষ্টিয়া) দৌলতপুর: কুষ্টিয়ার দৌলতপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষনের অভিযোগে হাজী আনোয়ারুল আজিম নামে এক বিএনপি নেতা ক্লিনিক ব্যবসায়ীকে দৌলতপুর হাসপাতাল এলাকার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।পুলিশ সুত্রে জানাযায়, দৌলতপুর হাসপাতাল রোডের আলহাজ্ব ক্লিনিকের মালিক হাজী আনোয়ারুল আজিম ও অপর এক ব্যক্তি কয়েকদিন আগে পাশের এলাকার এক তালাকপ্রাপ্ত নারী স্বপ্না (ছদ্দনাম) (৩০) কে ক্লিনিকে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষনের শিকার হয়ে স্বপ্না (ছদ্দনাম) বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্ত ধর্ষন কারী হাজী আনোয়ারুল আজিমকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করেন। এদিকে ধর্ষনের শিকার স্বপ্না (ছদ্দনাম) নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দৌলতপুর থানা পুলিশ।এব্যাপারে দৌলতপুর থানার (ওসি) এস,এম আরিফুর রহমান বলেন, তালাকপ্রাপ্ত এক নারীকে একা পেয়ে ক্লিনিক মালিক ও তার এক সহযোগী ধর্ষন করেছে বলে একটি মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার পর অভিযুক্ত ক্লিনিক মালিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের স্বার্থে অপর আসামীর নাম প্রকাশ করা যাচ্ছে না। সেই সাথে মামলার বাদী ধর্ষনের শিকার ঔ নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান। ছবির ক্যাপশন: অভিযুক্ত ধর্ষনকারী হাজী আনোয়ারুল আজিম ও তার আলহাজ্ব ক্লিনিক ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:24 am, Monday, 6 July 2020
71 Time View