‘দুধ আমদানির কোনো কারণ নেই, কোনো যৌক্তিকতা দেখি না’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

দুধ উৎপাদনে বাংলাদেশের ঘাটতির কথা জানিয়ে মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুধ এখনো আমদানি করতে হয়, যেটা খুব দুঃখজনক। দুধ আমদানির কোনো কারণ নেই, কোনো যৌক্তিকতাও দেখি না। যথেষ্ট উদ্যোগ নিলে, বিনিয়োগ করলে, বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে এবং সরকার সহযোগিতা করলে আমরা নিজেরাই উৎপাদন বাড়াতে পারবো।

আজ রবিবার সকালে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) বরিশাল বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় তিনি মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা আরও বলেন, প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আগামীতে দুধ ও মাংস উৎপাদন অনেক বাড়বে। উৎপাদন বাড়লে দেশে প্রাণিজ আমিষের যে ঘাটতি রয়েছে তা পূরণ করা সম্ভব হবে।

উপদেষ্টা বলেন, নিরাপদ খাদ্য ও নিরাপদ আমিষের যোগান আমাদের নিশ্চিত করতেই হবে। এটি করলে আমরা বাংলাদেশে শুধু খাদ্য সমস্যা নয়, স্বাস্থ্য সমস্যাও দূর করতে পারবো।

প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় জেলা ও বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা এবং বরিশাল বিভাগের সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।