বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ৫ হাজার ৬৫৮ ভোট পেয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট। জিএস পদে ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারি হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট এবং মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট।
তবে ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে মঙ্গলবার দিনভর উত্তেজনা ছিলো ক্যাম্পাসে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এর প্রায় ১৩ ঘন্টা পর একে একে বিভিন্ন হলের ভোটারদের রায় প্রকাশ পেতে থাকে। তাতে স্পষ্ট হয় ইসলামী ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এসএম ফরহাদ এর বিজয়। ফলাফল ঘোষণার পরপরই সিনেট ভবনে উল্লাস শুরু করেন সমর্থকরা।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সবাইকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।






