Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ

দিনাজপুর জেলা প্রতিনিধি:- দিনাজপুরের ভারত সীমান্তের দেড়শ গজের মধ্যে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকালে চিরিরবন্দর উপজেলার সাহাপুর কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মঞ্জুরুল ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন সাহাপুর কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউপি চেয়ারম্যান মো. নুর এ কামাল জানান, বুধবার সকালে ভারত সীমান্তসংলগ্ন এলাকায় তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। 

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, ভারত সীমান্তের দেড়শ গজের মধ্যেই মঞ্জুরুল ইসলামের বাড়ি। বুধবার সকালে তার বাড়ি থেকে মঞ্জুরুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শরীরে গুলির আঘাত দেখে তিনি জানান, গুলিবিদ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:38 pm, Wednesday, 17 May 2023
20 Time View