স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক লোকসমাজের শার্শা প্রতিনিধি মনিরুল ইসলাম মনিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শার্শা বাজারের সামনে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন নির্ভীক সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। তারা অবিলম্বে সাংবাদিক মনিরুল ইসলাম মনির নিঃশর্ত মুক্তি দাবি করেন। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কলম থামিয়ে দিয়ে সত্য গোপন করা যাবে না এবং কোনোভাবেই সংবাদপত্রের স্বাধীনতা হরণ করতে দেওয়া হবে না। এ বিষয়ে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।
মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন।







