স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ শিরিনা (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত যশোর রেলস্টেশন এলাকায় সিনি ওয়া অফি ওয়াছিউল্লাহ স্যারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রির সময় হাতেনাতে শিরিনা (৪৮) নামের এক নারীকে আটক করা হয়। আসামি শিরিনার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মালামালসহ আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।







