ফরিদপুরে জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ফরিদপুর প্রতিনিধি:- রোববার (১৪ মে) বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখনও আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফরিদপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফরিদপুরের বাখুন্ডায় করিম গ্রুপের মালিকানাধীন জোবাইদা করিম জুট মিলে আগুন লেগেছে।ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুভাষ বাড়ৈ বলেন, জুট মিলের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, জেলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানানো হবে।