যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতি নির্বাচনে মোপাসা সভাপতি ও রানা সাধারণ সম্পাদক নির্বাচিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

​যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শুক্রবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

​এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির মোট ১০১ জন ভোটারের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

​নির্বাচনে সভাপতি পদে ৩৭ ভোট পেয়ে ফজলে রাব্বি মোপাসা (ব্যালট নং-০২) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইসমাইল হোসেন পেয়েছেন ৩৩ ভোট এবং সাব্বির মালিক বাবু পেয়েছেন ২৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৫০ ভোট পেয়ে মোঃ শাহিনশা রানা (ব্যালট নং-০৫) নির্বাচিত হয়েছেন। এ পদের অন্য দুই প্রতিদ্বন্দ্বী মোঃ নূর ইসলাম পেয়েছেন ৩২ ভোট এবং মোঃ সেলিম হোসেন পেয়েছেন ১৯ ভোট।

​এছাড়া, সহ-সভাপতি পদে মোঃ শরিফুল ইসলাম (৫৫ ভোট) এবং মোঃ সুলতান আহম্মেদ (৬২ ভোট) নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী মোঃ শফিয়ার রহমান পেয়েছেন ৫৪ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে আবু ইসহাক বাবু (৫৮ ভোট) এবং আহমেদ মজমুল করিম (৫৬ ভোট) নির্বাচিত হয়েছেন। কামাল আহমেদ পেয়েছেন ৪৯ ভোট।

অন্যান্য বিজয়ীরা হলেন, ​সাংগঠনিক সম্পাদক: মোঃ ফিরোজ আক্তার (৪৩ ভোট)। ​প্রচার সম্পাদক: বিপ্লব মাহমুদ (৫৮ ভোট)। ​দপ্তর সম্পাদক: মোঃ ইসরাফিল হোসেন (৬৬ ভোট)। ​শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মোছাঃ রহিমা খাতুন (হাফিজ) (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক: মোঃ কাসেম আলী (লম্বার) (৫৫ ভোট)।​কোষাধ্যক্ষ: মোঃ মিরাজ উদীন (তোতা) (৫১ ভোট)। ​কার্যনির্বাহী সদস্য (৩টি পদ): মোঃ রানা হোসেন (৮০ ভোট), জাহিদুল ইসলাম ভূইয়া (৭০ ভোট) এবং মোঃ শরিফুল ইসলাম লাভলু (৫৬ ভোট)।

​নির্বাচন শেষে ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ এবং সমিতির নবনির্বাচিত ও পরাজিত প্রার্থীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটি সমিতির মুদ্রণ শিল্প সংশ্লিষ্ট সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে আশা প্রকাশ করেন।