Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

রাজধানীতে বিএনপি ও পুলিশের ধাওয়া-পালটাধাওয়া, গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ

মানিক মিয়া ঢাকা:- রাজধানী সায়েন্সল্যাবে পদযাত্রা কর্মসূচি ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় ইটপাটকেল নিক্ষেপ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।মঙ্গলবার বিকাল ৪টার দিকে সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এর আগে ধানমন্ডি আবাহনী মাঠের কাছ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সিটি কলেজের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়। বিএনপির পদযাত্রা ঘিরে আগে থেকেই সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় পুলিশ।

মিছিলটি সেখানে এলে সড়কে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চান। এতে প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি নেতাকর্মীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে। পরে বিএনপির কর্মীরা পার্শ্ববর্তী একটি গলি থেকে মিছিল নিয়ে সড়কে অবস্থান নেয়।

এ সময় তারা একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। বাসটিতে অগ্নিকাণ্ডের পর পানি নিয়ে পুলিশ সদস্যদের আগুন নেভাতে দেখা গেছে।এ ঘটনায় ধানমন্ডি, সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:34 pm, Tuesday, 23 May 2023
25 Time View