বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহল দল কাশিপুর, বেনাপোল বিওপি এবং আইসিপি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। আটককৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, শাড়ি, কম্বল, থ্রিপিস, শাল, চাদর ও কসমেটিক সামগ্রী।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত এসব মালিকবিহীন মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৩৫ হাজার ২০০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ বিষয়ে বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চলছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।