যশোরে ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায়কে কেন্দ্র করে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেছে ‘জুলাই যোদ্ধা’ সংগঠন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।

আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা দড়াটানা, মুজিব সড়ক, জজ কোর্ট চত্বর ও প্যারিস রোড প্রদক্ষিণ করে জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা এই ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের আহ্বায়ক আহাদ হোসাইন ও সদস্য সচিব রাকিবুল ইসলাম। এছাড়াও সংগঠনের উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে ছিলেন জুলাই যোদ্ধা এনাম সিদ্দিক, ইমন কবির, মিলন হোসেন, আবিদ হাসান, নুর হোসেন, ইমন বিশ্বাস, এহসানুল হক, রমজান আলী এবং মিরাজুল ইসলাম।

এই কর্মসূচিতে নিহত ও শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন,নিহত ইমতিয়াজ আহম্মেদ জাবিরের বাবা নওশের আলী,শহীদ আব্দুল্লার বাবা আব্দুল জব্বার, শহীদ তৌহিদুর রহমান রানার স্ত্রী নাসরিন আক্তারসহ জাবির হোটেল দুর্ঘটনায় শহীদ পরিবারের অন্যান্য সদস্যরা।

শোভাযাত্রা ও মিষ্টি বিতরণের মাধ্যমে সংগঠনটি শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন এবং অবিলম্বে রায় কার্যকর করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।