Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

হিরো আলমের উপহার গাড়িটি দরিদ্র রোগীদের অ্যাম্বুলেন্স হিসেবে দান করার সিদ্ধান্ত

হবিগঞ্জ প্রতিনিধি:– উপহারের গাড়ি গ্রহণ করেছেন আলোচিত-সমালোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে, হিরো আলম জানিয়েছেন, উপহারের এ গাড়ি তিনি নিজের জন্য ব্যবহার করবেন না। বরং, গাড়িটি দরিদ্র রোগীদের জন্য অ্যাম্বুলেন্স হিসেবে ও প্রয়োজনে লাশ পরিবহনের কাজে দান করার সিদ্ধান্ত জানিয়েছেন হিরো আলম। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় হবিগঞ্জের নরপতি গ্রামে প্রিন্সিপাল এম মখলিছুর রহমানের কাছ থেকে তিনি গাড়ির কাগজপত্র ও চাবি গ্রহণ করেন হিরো আলম। সেখানে দেয়া বক্তব্যেই গাড়িটি সম্পর্কে নিজের পরিকল্পনার কথা জানান আলম। 

মঙ্গলবার হিরো আলমের আগমন উপলক্ষে নরপতি গ্রামে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুর আড়াইটার দিকে হিরো আলম অনুষ্ঠানস্থলে আসলে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়।

এদিন, নিজের বক্তব্যের শুরুতেই মঞ্চ থেকে নেমে অতিরিক্ত মানুষদের নেমে যেতে অনুরোধ জানিয়ে হিরো আলম বলেন, আমরা মঞ্চ ভেঙে পড়ার ভিডিও দেখেছি। অতিরিক্ত মানুষদের মঞ্চ থেকে নামতে হবে, যেনো আমাদেরও সে রকম না হয়।

হিরো আলম আরও বলেন, ভালোবাসার উপহার গাড়িটি গ্রহণ করলাম। আমার ব্যক্তিগত গাড়ি আছে, আজ এখানে এসেছি মানুষের ভালোবাসার টানে। এ ভালোবাসার উপহার আমি গ্রহণ করেছি। তবে গাড়িটি দরিদ্র রোগীদের জন্য অ্যাম্বুওলেন্স ও প্রয়োজনে লাশ পরিবহনের জন্য ব্যবহৃত হবে। 

হিরো আলমকে গাড়ি উপহার দেয়া প্রিন্সিপাল এম মখলিছুর রহমান তার বক্তব্যে বলেন, হিরো আলম বাংলার বাঘ। বগুড়ায় দুটি আসনে নির্বাচনের সময় ফেসবুকে আমার ভাই এ বাংলার নায়ক হিরো আলমকে সিলেটবাসীর পক্ষ থেকে ছোট্ট উপহার হিসেবে ফেসবুকে নোয়াহ গাড়িটি উপহার দেয়ার ঘোষণা দেই। এরপর, আমাকে নিয়ে নানা ধরনের ঠাট্টা-বিদ্রুপ করা হয়। আজ হিরো আলম এসে সব কিছুর জবাব দিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:03 pm, Tuesday, 7 February 2023
21 Time View