যশোরে বিশ্ব এইডস দিবস: সচেতনতা বাড়াতে জেনারেল হাসপাতালের র‌্যালি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বিশ্ব এইডস দিবস (World AIDS Day) উপলক্ষে যশোরে সচেতনতা বাড়াতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ৯টা ২০ মিনিটে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি যাত্রা শুরু করে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েতের নেতৃত্বে র‌্যালিটি হাসপাতালের তিন নম্বর গেট হয়ে অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর গেট দিয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে সকাল ৯টা ৩০ মিনিটে শেষ হয়।

র‌্যালিতে হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন বিভাগের কর্মচারীসহ প্রায় ৩০ থেকে ৪০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা HIV/AIDS প্রতিরোধ, পরীক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

র‌্যালি শুরুর আগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত এইডস প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরীক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, “HIV–এর ঝুঁকি কমাতে নিরাপদ আচরণ ও তথ্যভিত্তিক সচেতনতা অত্যন্ত জরুরি।”

তিনি আরও জানান, যশোর জেনারেল হাসপাতাল নিয়মিত HIV পরীক্ষা, কাউন্সেলিং ও চিকিৎসা সেবা প্রদান করে আসছে।