মেহেরপুর জেলার গাংনী‌তে বা‌সের ধাক্কায় নিহত-১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মে‌হেরপু‌রের জেলা প্রতিনিধি// মেহেরপুরে গাংনীর উত্তর পাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন একজন কাঁচামাল ব্যবসায়ী। ওই ব্যবসায়ির নাম জিল্লুর রহমান(৫০)। সে গাংনীর জোড়পুকুরিয়া গ্রােমর আবুল হোসেনর ছেলে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।


স্থানীয়রা জানান, জিল্লুর রহমান মোটরসাইকেল চা‌লি‌য়ে বা‌ড়ি থে‌তে গাংনী যা‌চ্ছি‌লেন।

উত্তরপাড়াতে এসে পৌঁছুলে মেহেরপুরগামী যাত্রীবাহী বাস (যার নম্বর মেহেরপুর জ- ০৪-০০১৬) তাকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় রাস্তার ওপর ছিটকে পড়েন জিল্লুর রহমান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিডি দাস তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পরপরই বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।


গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাস‌টি পু‌লিশ হেফাজ‌তে রাখা হ‌য়ে‌ছে।