দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনে দেশে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময়কালে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানী গির্জায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রেসসচিব বলেন, ‘বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে।
সামনে বড় নির্বাচন—এ কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, “দেশ একটা ‘ডেমোক্রেটিক ট্রানজিশনে’ (গণতান্ত্রিক উত্তরণে) আছে।
খোদা বকশ চৌধুরী কেন পদত্যাগ করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা গতকাল রাত ১২টার দিকের ঘটনা। তিনি এখনো কারণ জানতে পারেননি।’







