Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:

কুমিল্লায় পুজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার মামলায় ইকবাল ও দুই খাদেমসহ চার আসামির ৫ দিনের রিমান্ড

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// কুমিল্লায় পুজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার মামলায় ইকবাল হোসেন ও দুই খাদেমসহ চার আসামির ৫ দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে।কিছুক্ষণ পর তাদেরকে আদালতে তোলা হতে পারে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জানায়, দুই দফা ১২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এ ঘটনায় ইন্ধনদাতাদের তথ্য দিয়েছেন ইকবাল। এর আগে গতকাল, সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান জানান, ইকবাল সম্পূর্ণ সুস্থ ও চতুর। সে ঘটনার পর সুকৌশলে কুমিল্লা থেকে কক্সবাজার পালিয়ে যায়।

রিমান্ডে ইকবাল সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আচরণ করেছেন। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়ারদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় স্থানীয় কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া জেলার সদর দক্ষিণ ও দাউদকান্দির দুটি মণ্ডপে হামলা হয়।

এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এই ঘটনার মূল হোতা ইকবালকে গত ২১ অক্টোবর কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে জড়িত সন্দেহে খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর এবং ইকরামকে গ্রেপ্তার করে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:41 am, Wednesday, 3 November 2021
23 Time View