যশোরে বিএনপির সাবেক কাউন্সিলরসহ অর্ধশত নেতাকর্মীর জামায়াতে যোগদান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের অভয়নগরে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এক কাউন্সিলরের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার বিকেলে উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের এক সমাবেশ ও প্রচার মিছিলে তারা দলটিতে যোগ দেন।
​নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান দলবল নিয়ে জামায়াতে যোগ দিলে তাদের ফুল দিয়ে সাদরে গ্রহণ করেন জেলা জামায়াতের আমীর ও যশোর-০৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। যোগদান অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
​মিছিল পরবর্তী সমাবেশে অধ্যাপক গোলাম রসুল তার নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তিনি নির্বাচিত হলে বাঘারপাড়া-অভয়নগর এলাকাকে সম্পূর্ণ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করবেন। দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধান ও নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করবেন। আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং বেকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।​
অনুষ্ঠানে জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।