Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

মেজর মঞ্জুর হত্যা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে অব্যাহতি জন্য অভিযোপত্র দাখিল

বিপ্লব দাস স্টাফ রিপোর্টার:- সাবেক মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে অব্যাহতি দিয়ে অভিযোপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

একইসঙ্গে, অব্যাহতি দেয়া হয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল লতিফকেও। তারা মারা যাওয়ায় মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া অবসরপ্রাপ্ত মেজর কাজী এমদাদুল হক, লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন ভূইঞা ও শামসুর রহমানকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে সিআইডি।

ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ সুপার কুতুব উদ্দিন। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার নুর মোহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ জানুয়ারি ২০২১ইং তারিখে শুনানির দিন ধার্য করা রয়েছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।

চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার স্টাফ ছিলেন আবুল মঞ্জুর।জিয়াউর রহমান নিহত হওয়ার পর আত্মগোপনে যাওয়ার পথে মেজর জেনারেল মঞ্জুরকে আটক করে পুলিশ।

এরপর ওই বছরের ২ জুন তাকে পুলিশ হেফাজত থেকে সেনানিবাসে নিয়ে হত্যা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:31 pm, Friday, 15 January 2021
26 Time View