সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন
রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০
হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ
সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব
যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির
অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক
যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য (সংরক্ষিত) কামরা বরাদ্দ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
মানিক কুমার ঘোষ স্টাফ রিপোর্টার:- যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য আইন অনুযায়ী নির্দিষ্ট (সংরক্ষিত) কামরা বরাদ্দ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। আইনজীবী মমতাজ পারভীন গতকাল বুধবার এই রিট দায়ের।
রিট আবেদনকারীর আইনজীবী মো. আজমল হোসেন আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
আইনজীবী মো. আজমল হোসেন জানান, দ্য রেলওয়েজ অ্যাক্ট ১৮৯০ সালের আইনের ৬৪ ধারায় প্রত্যেক যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য একটি আলাদা কামরা সংরক্ষণ করার কথা আছে।
আর ওই কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানার কথা বলা আছে ১১৯ ধারায়। কিন্তু এটা বাস্তবায়ন করা হয়নি।
তাই ওইসব ধারা বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।
রিটে রেলসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাব্যবস্থাপক ও রেলওয়ে পরিদর্শককে বিবাদী করা হয়েছে।
Tag :



























