স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার আসামি কুখ্যাত ডাকাত জালাল শেখকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার নরেন্দ্রপুর ইউনিয়ন চাউলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জালাল শেখ চাউলিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা, ২টি অস্ত্র আইনের মামলা ও ১টি চুরি মামলাসহ মোট ৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
