Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

সমালোচনা হতে হবে গঠনমূলক, সরকারকে ভুল শুধরে দিন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই সরকারের কোনো কাজে ভুল থাকলে তা গঠনমূলক সমালোচনার মাধ্যমে শুধরে দিতে হবে। সরকারকে সহযোগিতা করা মানে প্রকারান্তরে দেশের জনগণকেই সহযোগিতা করা।
শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন, ব্যক্তিগত সম্পর্কের অবনতির জেরে কোনো রাজনৈতিক সংগঠন বা সরকারকে কাঠগড়ায় তোলা উচিত নয়। তিনি উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে। এছাড়া স্কুল পর্যায়ে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা (যেমন: আরবি, জার্মান, চাইনিজ বা কোরিয়ান) শিক্ষার ব্যবস্থা করা হবে। নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের পড়াশোনা অবৈতনিক করার সরকারি পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মোট ৯৪ জন সাংবাদিক ও তাদের সন্তানদের মাঝে ২৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৯ জন সাংবাদিককে কল্যাণ অনুদান এবং ৬৫ জন সাংবাদিক সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। আরও বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক সান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সম্পাদক ও সুবর্ণভূমির সম্পাদক আহসান কবীর প্রমুখ। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলাগুলোর সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:10 pm, Saturday, 28 February 2026
70 Time View