Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের শার্শা থানা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স সহ মো. হাবিবুর রহমান (৫৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই মো. কামরুজ্জামান এবং এএসআই সৈয়দ শাহীন ফরহাদের নেতৃত্বে একটি চৌকস টিম গত ২৮ ফেব্রুয়ারি শার্শা থানাধীন ফরেস্ট পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ফরেস্ট পাড়াস্থ ‘রিপন মটরস’-এর সামনে থেকে হাবিবুর রহমানকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. হাবিবুর রহমান (৫৫)। তিনি শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান এলাকার মৃত শামসুর রহমানের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হাবিবুর রহমান একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলায় অভিযুক্ত করে রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের এই অবৈধ চালানের উৎস এবং এর সাথে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:45 pm, Sunday, 1 March 2026
78 Time View