সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন
রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০
হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ
সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব
যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির
অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক
পারস্য উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ ইরানকে জানাবেন পুতিন
স্বাধীন কণ্ঠ ডেস্ক
পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর ইরানের হামলার বিষয়ে দেশগুলোর নেতাদের গভীর উদ্বেগের কথা তেহরানকে জানাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিন এ অঞ্চলে ‘উত্তেজনা অন্তত সামান্য হলেও প্রশমিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।’
পেসকভ আরও জানান, সোমবার সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও সৌদি আরবের নেতাদের সঙ্গে পুতিনের ফোনালাপ হয়েছে। ওই আলাপে নেতারা তাদের অবকাঠামোতে ইরানের হামলার বিষয়ে যে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন, পুতিন তা তেহরানের কাছে পৌঁছে দেবেন।
সূত্র: এপি





























