বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeআন্তর্জাতিকমার্কিন সিনেটে নাকচ ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব

মার্কিন সিনেটে নাকচ ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব

স্বাধীন কন্ঠ ডেস্ক

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর যে প্রক্রিয়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুরু করেছেতা বন্ধের একটি প্রচেষ্টা মার্কিন সেনেটে ব্যর্থ হয়েছে। ডেমোক্র্যাট সদস্যদের আনা এই প্রস্তাবটি বুধবার প্রয়োজনীয় ভোট পেতে ব্যর্থ হয়।

মার্কিন সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ‘ইরান ওয়ার পাওয়ারস রেজুলিউশন’ নামের এই প্রস্তাবটি সেনেট ফরেইন রিলেশনস কমিটি থেকে ছাড়িয়ে আনার পক্ষে পর্যাপ্ত ভোট পড়েনি। প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়েছে ৫৩টি এবং পক্ষে পড়েছে ৪৭টি।

ডেমোক্র্যাট সিনেটর টিম কেইনঅ্যাডাম শিফ এবং চাক শুমার এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। এতে দাবি করা হয়েছিলকংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করতে হবে। তবে রিপাবলিকানদের বিরোধিতায় সিনেটে এই প্রথম প্রচেষ্টাটি ভেস্তে যায়। বর্তমানে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বিমান হামলা চালাচ্ছে পেন্টাগন।

ভোটের আগে সিনেটর টিম কেইন সাংবাদিকদের বলেছিলেনবিতর্ক এবং ভোট ছাড়া আমাদের যুদ্ধে জড়ানো উচিত নয়। তবে রিপাবলিকান নেতারা প্রেসিডেন্টের পদক্ষেপের পক্ষে সাফাই গেয়েছেন। তাদের মতেইরানে চলমান বিমান হামলা চালানোর পূর্ণ কর্তৃত্ব প্রেসিডেন্টের রয়েছে।

প্রস্তাবটি পাস হওয়ার জন্য ডেমোক্র্যাটদের অন্তত চারজন রিপাবলিকান সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। একমাত্র রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকেডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেন।

বিশ্লেষকরা বলছেনপ্রস্তাবটি সিনেট এবং প্রতিনিধি পরিষদে (হাউসপাস হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এতে ‘ভেটো’ দেওয়ার ক্ষমতা রাখতেন। আর সেই ভেটো অগ্রাহ্য করতে উভয় কক্ষে দুইতৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হতোযা অর্জন করা বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব।

ভিয়েতনাম যুদ্ধের পর ১৯৭৩ সালে পাস হওয়া ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’এর অধীনে এই প্রস্তাবটি আনা হয়েছিল। এই আইন অনুযায়ীকংগ্রেস কোনও সামরিক অভিযানের বিষয়ে ভোটাভুটির আয়োজন করতে পারে এবং অনুমোদনহীন যুদ্ধের সময়সীমা ৬০ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে।

ডেমোক্র্যাটরা স্বীকার করেছেন যেএই প্রস্তাব পাসের সম্ভাবনা কম ছিল। তবে তাদের মতেযুদ্ধের বিষয়ে আইনপ্রণেতারা জনসম্মুখে কী অবস্থান নিচ্ছেনতা স্পষ্ট করার জন্যই এই ভোটাভুটি জরুরি ছিল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়