ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস নদীতে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রুবেল হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:- মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস নদীতে পড়ে গেছে।

মাইক্রোবাসে থাকা ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে স্থানীয় ডুবুরি দল।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

আরিচার ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সকালের দিকে রাজবাড়ীগামী একটি মাইক্রোবাস ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। মাইক্রোবাসে থাকা ৫ জন যাত্রীর সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা সকলেই সুস্থ আছেন।

গাড়িটি রেকার দিয়ে উদ্ধার করা হচ্ছে।