মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলরামপালে বৈষম্য বন্ধে রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর

রামপালে বৈষম্য বন্ধে রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেন্দু চক্রবর্তী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন। বক্তারা বলেন, সমাজের সব ধরনের বৈষম্য দূর করতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

বক্তারা আরও উল্লেখ করেন, বৈষম্যহীন সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার শার্পভিলে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনে নিহতদের স্মরণে প্রতি বছর ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত হয়।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়