Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব

যশোর পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নূর-ই-আলী

স্বাধীন কন্ঠ ডেস্ক

আসন্ন যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ পদে দলটির যশোর জেলা দফতর সম্পাদক নূর-ই-আলী নূর-মামুনকে চূড়ান্ত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে গোপন ব্যালটের মাধ্যমে রুকনদের সরাসরি ভোটে তিন প্রার্থীর মধ্যে তিনি নির্বাচিত হন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস।

নূর-ই-আলী নূর-মামুন একজন সমাজকর্মী ও রাজনৈতিক তত্ত্ব বিশ্লেষক হিসেবে পরিচিত। তিনি নির্বাচিত হলে আধুনিক নগর উন্নয়নে স্মার্ট, সবুজ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

১৯৭০ সালে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব বারান্দিপাড়া এলাকায় এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে যশোর জিলা স্কুল থেকে ১৯৮৪ সালে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৮৬ সালে যশোর এমএম কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাস করেন। পরবর্তীতে ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তার পিতা বীর মুক্তিযোদ্ধা নূর-ই-আবুল কাশেম বামধারার রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ছাত্রজীবনে নূর-ই-আলী নূর-মামুন জাতীয় ছাত্রদলের (হক গ্রুপ) মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে বর্তমানে যশোর জেলা দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনকে সামনে রেখে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:26 pm, Tuesday, 31 March 2026
82 Time View