Jashore , Monday, 9 November 2026

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং করেছেন।

মঙ্গলবার সকাল ১০টায় তিনি হাসপাতালটিতে পৌঁছে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তঃবিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি চিকিৎসা সেবার মান, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় সিভিল সার্জন ডা. মাসুদ রানা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। রোগীদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

তিনি চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:10 pm, Tuesday, 31 March 2026
61 Time View