বুধবার, এপ্রিল ১, ২০২৬
সর্বশেষ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দযশোরে আলোচিত ধর্ষক রাফসান জানির বিরুদ্ধে মানহানি মামলাআবারও সংসদে বিরোধী দলের ওয়াকআউটরামপালে আন্তর্জাতিক পানি দিবস: সুপেয় পানি নিশ্চিতের দাবিকলারোয়ায় নবাগত ইউএনও’র সাথে পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের মতবিনিময়যশোরে গাছ কাটার অভিযোগে তদন্তে জেলা পরিষদের প্রশাসক খোকনযশোরে সেচে ডিজেল-বিদ্যুৎ সরবরাহসহ ৪ দফা দাবিতে স্মারকলিপিযশোর কোতোয়ালি থানা ভবন ভেঙে আধুনিক চারতলা ভবন নির্মাণ উদ্যোগযশোরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারনড়াইলে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলকলারোয়ায় নবাগত ইউএনও’র সাথে পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের মতবিনিময়

কলারোয়ায় নবাগত ইউএনও’র সাথে পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের মতবিনিময়

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কলারোয়া উপজেলা পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ। বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নয়ন রঞ্জন মজুমদার এবং সাধারণ সম্পাদক নিশিত রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলার সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

মতবিনিময় সভায় স্থানীয় মন্দিরসমূহের উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা হয়। ইউএনও আরিফুল ইসলাম বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়