শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Homeঅপরাধঅনিয়মযশোরে জমি বিরোধে দোকানঘর ও বসতবাড়ী ভাঙচুর

যশোরে জমি বিরোধে দোকানঘর ও বসতবাড়ী ভাঙচুর

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের কেশবপুর উপজেলার একটি এলাকায় জায়গা-জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দোকানঘর ও বসতবাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) সকালে কেশবপুর পৌরসভার ভোগতী কালাবাশার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভোগতী এলাকার মোকাম গাজীর সঙ্গে একই এলাকার নূর ইসলাম গাজীর মধ্যে প্রায় ৬ শতাংশ জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে নূর ইসলাম গাজীর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল মোকাম গাজীর দোকানঘর ও বসতবাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মোকাম গাজী উক্ত জমির মালিকানা দাবিতে ২০২৩ সালে যশোর জজ কোর্টে একটি দেওয়ানি মামলা দায়ের করেন এবং সম্প্রতি আদালতের রায়ে তিনি জমির মালিকানা লাভ করেন। অপরদিকে, নূর ইসলাম গাজীও একই জমি নিয়ে ১৪৪ ধারায় মামলা করেছিলেন, যা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত খারিজ করে দেন। এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ পুলিশর কেশবপুর থানার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়