Jashore , Monday, 9 November 2026

যশোরে বর্ষবরণ উদযাপনে বিএসপির পাঁচদিনব্যাপী কর্মসূচি শুরু

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)-এর পাঁচদিনব্যাপী গৃহীত কর্মসূচির উদ্বোধন হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চিত্রশিল্পী কৃষি গৌতম, শিল্পী সাদি তাইফ, কবি মিলা মাহফুজা, অধ্যাপক সুরাইয়া শরীফ এবং কবি রাশিদা আখতার লিলি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। শুভেচ্ছা বক্তব্য দেন বর্ষবরণ উদযাপন পরিষদের আহ্বায়ক কবি মঞ্জুয়ারা সোনালী।

বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি কবি ও গীতিকার এডিএম রতন, উদযাপন পরিষদের সদস্য সচিব কবি অরুণ বর্মনসহ বকুল হক, ভদ্রাবতী বিশ্বাস, সঞ্জয় নন্দী, শরিফুল আলম, সানজিদা ফেরদৌস এবং শরীফ হোসেন ধীমান।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে সাংস্কৃতিক সংগঠন নান্দিক যশোর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশাখী চিত্রাঙ্কন শুধু ঋতু পরিবর্তনের প্রতীক নয়। এটি বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। রঙের এই উৎসব নতুন দিনের সম্ভাবনা ও আনন্দের বার্তা বহন করে।

বক্তারা আরও বলেন, শিশুদের আঁকা ছবিতে প্রকৃতি এক জীবন্ত চরিত্র হয়ে ওঠে। গাঢ় সবুজ গাছপালা, উজ্জ্বল নীল আকাশ, আর রঙিন ফুলের সমাহার শিশুদের মনের আনন্দ, নির্মলতা ও সৃজনশীলতার প্রতিফলন ঘটায়। প্রতিটি ছবিই যেন এক একটি বৈশাখ নতুনের আহ্বান, প্রাণের উচ্ছ্বাস।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৩ এপ্রিল সোমবার বিকেল সাড়ে ৪টায় প্রেসক্লাব যশোরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।#

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:42 pm, Friday, 10 April 2026
39 Time View