শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলবিদ্রোহী সাহিত্য পরিষদের সাহিত্যসভা অনুষ্ঠিত

বিদ্রোহী সাহিত্য পরিষদের সাহিত্যসভা অনুষ্ঠিত

স্বাধীন কন্ঠ ডেস্ক

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে ২৫৭তম মাসিক সাহিত্যসভা শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. প্রফেসর মো. মুস্তাফিজুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুল খালেক, অধ্যাপক সুরাইয়া শরীফ, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস এবং কবি বকুল হক।

বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার উপস্থাপনায় অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন আহমেদ মাহবুব ফারুক, অরুণ বর্মন, অ্যাডভোকেট মাহমুদা বেগম, সঞ্জয় নন্দী, সীমান্ত বসু, হীরামন সরকার, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান ও এম এম মনিরুল ইসলামসহ অন্যান্য কবি-সাহিত্যিকরা।

সভায় অসুস্থ কবি আমির হোসেন মিলন ও কবি ডা. মোকাররম হোসেনের সুস্থতা কামনা করা হয়।

এছাড়া বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকল কবি-সাহিত্যিকদের প্রতি আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়