সোমবার, এপ্রিল ৬, ২০২৬
Homeঅপরাধঅনিয়মযশোরে ফিলিং স্টেশনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ১

যশোরে ফিলিং স্টেশনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ১

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের চাচড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের সিরিয়াল দেওয়া নিয়ে দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুমন হোসেন নামে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন। সোমবার সকালে চাচড়া এলাকার আকিজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত সুমন হোসেন যশোর সদর উপজেলার মন্ডলগাতী এলাকার মোতালেবের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নামও সুমন, তিনি শহরের রেলগেট এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে জ্বালানি নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন ভিকটিম সুমন। এ সময় অভিযুক্ত সুমন তাকে বাইক সরাতে বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় অভিযুক্তের হামলায় ভিকটিমের মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন।

ঘটনার পর ফিলিং স্টেশনের কর্মচারীরা আহত সুমনকে উদ্ধার করে পাশের আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন বলে জানা গেছে।

এঘটনায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা উভয় পক্ষকে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করেন। থানা পুলিশ জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়