Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

কুষ্টিয়ায় জিকে খালের মধ্যে পাইলিং করে নির্মিত হচ্ছে ভবন: ম্যানেজ জিকে অফিস

কে এম শাহীন রেজা :- কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের জিকে এন-২ খালের মধ্যেই অবৈধভাবে পাইলিং করে নির্মাণ করা হচ্ছে পাকা ভবন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাথুলিয়া গ্রামের জিকে এন-২ খালের মধ্যেই মাঝখান দিয়ে কলম করে বিল্ডিং নির্মাণের কাজ চলছে।

এদিকে এই ভবন মালিক জিকে ক্যানাল তার পৈত্রিক সম্পত্তি বলে দাবি করে। ভবন নির্মাণের কাজ করছে কুষ্টিয়া শহরের এন.এস. রোড সংলগ্ন মুগ্ধ জুয়েলার্সের মালিক আবু জাফর।

এলাকাবাসী জানান, জাফর তার ক্ষমতার দাপট ও জিকে অফিসকে ম্যানেজ করে ক্যানেলের পানি প্রবাহ বন্ধ করে ভবন নির্মাণ করছে। এতে করে ক্যানেলের পানি থেকে বঞ্চিত হবে কৃষকরা। জাফর জিকে কর্তৃপক্ষকে ম্যানেজ করে এই ভবন নির্মাণ করছে বলেও জানান তারা।

এ বিষয়ে একাবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। ভবন মালিক জাফরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আমার বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি। আমার জায়গায় আমি ভরাট করছি।

জিকে ক্যানেলের মাঝে আপনার সম্পত্তি কিভাবে হলো জানতে চাইলে তিনি বলেন, আমার বাপ দাদার সম্পত্তি উপর দিয়ে জিকে ক্যানেল গিয়েছে। এখানে কি নির্মাণ করব না করব সেটা একান্ত আমার ব্যাপার।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:30 pm, Thursday, 28 January 2021
24 Time View