Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি

স্বাধীন কন্ঠ ডেস্ক
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। শনিবার বিকেলে শহরের দড়াটানা মোড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল এমপি।

লিফলেট বিতরণ শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের প্রতি অবমাননা করেছে। তার দাবি অনুযায়ী, দেশের ৭০ শতাংশ ভোট ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পক্ষে ছিল।

তিনি অভিযোগ করে বলেন, জনগণের রায় উপেক্ষা করে সরকার আবার দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানান।

অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, গণভোটের উদ্দেশ্য ছিল দেশে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী সরকার যেন ক্ষমতায় না আসতে পারে। সংবিধান সংস্কার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, গুম প্রতিরোধ, সুপ্রিম কোর্ট, পুলিশ কমিশন ও দুর্নীতি দমনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়নের জন্যই এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল।

তিনি অভিযোগ করেন, এসব গুরুত্বপূর্ণ ইস্যু বাস্তবায়নে জারি করা অধ্যাদেশ সরকার বাতিল করেছে, যা জনগণের প্রতি অবমাননা। এ সময় তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ এসব অধ্যাদেশ বাতিল করে সরকার জনগণের বুকে ছুরিকাঘাত করেছে।

তিনি আরও বলেন, সরকার দেশকে আবারও স্বৈরাচারী শাসনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোট সংসদে ও রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

পথসভায় সভাপতিত্ব করেন, শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল হাশিম রেজা, শহর সেক্রেটারি ইমরান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে নেতৃবৃন্দ শহরের এইচএমএম রোডসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:56 pm, Saturday, 11 April 2026
93 Time View