বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
Homeআন্তর্জাতিকযুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সমঝোতার খবর নাকচ করলো যুক্তরাষ্ট্র-ইরান

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সমঝোতার খবর নাকচ করলো যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনও ‘নীতিগত সমঝোতা’ হওয়ার খবর অস্বীকার করেছে উভয় দেশ। বুধবার ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তারা পৃথক বিবৃতিতে এই দাবি করেছেন।

এর আগে বুধবারই মার্কিন সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয় যে, কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ তৈরি করতে দুই পক্ষ যুদ্ধবিরতি বাড়াতে নীতিগতভাবে একমত হয়েছে। তবে রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তির বরাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, এ ধরনের খবরের কোনও ভিত্তি নেই।

ইসমাইল বাঘাই বলেন, ‘যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে যেসব গুঞ্জন ও ধারণা ছড়ানো হচ্ছে, তার একটিও এই মুহূর্তে নিশ্চিত নয়। বর্তমানে পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা চলছে। আমাদের দেখতে হবে প্রতিপক্ষ কূটনৈতিক সমাধানের বিষয়ে বাস্তবে কতটা আন্তরিক। যুক্তরাষ্ট্রকে তাদের আন্তরিকতার প্রমাণ দিতে হবে।’

অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্স একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে যে, ওয়াশিংটনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে কোনও সম্মতি দেয়নি।

তবে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দুই দেশের মধ্যে আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: সিনহুয়া

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়