Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

গোপন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

স্বাধীন কন্ঠ ডেস্ক
আমেরিকার সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি বাতিলসহ ছয় দফা দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা শাখা। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার।

এর আগে যশোর কালেক্টরেট চত্বরে সমিতির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমান, সদস্য অনিল বিশ্বাস, শেখর বিশ্বাস, পলাশ বিশ্বাস, সাহাবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিন্টু প্রমুখ।

স্মারকলিপিতে ছয় দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—আমেরিকার সঙ্গে কৃষিবিধ্বংসী ও দেশবিরোধী গোপন বাণিজ্য চুক্তি বাতিল, সংশ্লিষ্টদের বিচার, সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়, ইউনিয়নভিত্তিক ক্রয় কেন্দ্র স্থাপন, উৎপাদন খরচের দেড়গুণ মূল্য নির্ধারণ, কৃষি উপকরণে সরাসরি ভর্তুকি প্রদান এবং খেতমজুরসহ সকলের জন্য সারা বছর রেশনিং ব্যবস্থা চালু করা।

সমিতির নেতারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি দেশের কৃষিখাতকে ঝুঁকির মুখে ফেলছে। তাদের দাবি, এ চুক্তির আওতায় বিপুল পরিমাণ গম, সয়াবিনসহ কৃষিপণ্য আমদানির ফলে দেশীয় কৃষকরা অসম প্রতিযোগিতার মুখে পড়বেন এবং দীর্ঘমেয়াদে বাজার থেকে ছিটকে পড়ার আশঙ্কা রয়েছে।

তারা আরও বলেন, সরকারের নির্ধারিত ধানের মূল্য কৃষকের উৎপাদন খরচই পূরণ করতে পারছে না। সরকারি ক্রয় কেন্দ্রের দূরত্ব, দুর্নীতি ও হয়রানির কারণে কৃষকরা সরাসরি ধান বিক্রি করতে পারছেন না। চালের পরিবর্তে ধান ক্রয়ের নীতি চালু এবং প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপনের দাবি জানান তারা।

বক্তারা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খেতমজুরদের কর্মসংস্থান সংকট ও খাদ্য নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি যশোর অঞ্চলে সবজি ও ফল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন এবং ভবদহ জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানের দাবি তোলেন।

সমাবেশ থেকে কৃষিখাত রক্ষায় সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:05 pm, Monday, 20 April 2026
76 Time View