Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

যশোরে মানবতাবিরোধী মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধ’ সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলি করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (২০ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ আসামিপক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। আগামী ১ জুন মামলায় প্রসিকিউশনের উদ্বোধনী বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

মামলার আসামিরা হলেন তৎকালীন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল, এসআই মাজেদুল, তৎকালীন উপপরিদর্শক আতিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক। এদের মধ্যে আতিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান ও জহরুল হক বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

প্রসিকিউশনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ৩ আগস্ট চৌগাছা উপজেলার পশ্চিমাঞ্চলে সাংগঠনিক কাজ শেষে বাড়ি ফেরার পথে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর চোখ বেঁধে একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

পরে গভীর রাতে কয়ারপাড়া এলাকার বন্দুলীতলার একটি মাঠে তাদের হাঁটুর নিচে গুলি করা হয়। এতে তারা গুরুতর আহত হন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সদর হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের একজনের পা কেটে ফেলতে হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাটিকে পরবর্তীতে গণমাধ্যমে ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে প্রচার করা হয় এবং তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে চিকিৎসা শেষে কারাগারে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের এ আদেশের পর মামলাটি এখন আনুষ্ঠানিক বিচারপর্বে প্রবেশ করল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:23 pm, Monday, 20 April 2026
63 Time View