Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

শিশু ধর্ষক ফিরোজের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরতলীর বিরামপুর এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফিরোজের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বকেলে যশোর প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে পড়েছে।

বক্তারা অবিলম্বে অভিযুক্ত ফিরোজকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। তারা বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের অপরাধ আরও বেড়ে যাবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ও সমাজসেবক মোঃ হাসিবুর রহমান শামীম, এনসিপি নেতা সালমা খাতুন এবং ৪ নং নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা ইখতিয়ার উদ্দিন, আব্দুল্লাহ আল আজাদ, সাবেক শিক্ষক যশোর বোর্ড কলেজ আব্দুল লতিফ স্যারসহ বিরামপুরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের কোনো ধরনের গাফিলতি জনগণ মেনে নেবে না এবং দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করতে হবে।

এ সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:51 pm, Thursday, 30 April 2026
97 Time View