Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

সিগারেট জ্বালাতে গিয়ে ফিলিং স্টেশনে আগুন, কর্মচারী দগ্ধ

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর-বেনাপোল সড়কের পাশে একটি ফিলিং স্টেশনে সিগারেট জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল নামে এক কর্মচারী দগ্ধ হয়েছেন।

ঘটনাটি গাজীর দরগাহ এলাকার দরগাহ ফিলিং স্টেশনে ঘটে।

স্টেশন সূত্রে জানা যায়, সোমবার (৪ এপ্রিল) বিকেলে ডিপো থেকে জ্বালানি তেল এনে সংরক্ষণাগারে নামানোর কাজ চলছিল। এ সময় নজেলম্যান ইসমাইল কাজের ফাঁকে পাশে গিয়ে সিগারেট জ্বালান।

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোজাহার আলী জানান, সিগারেট জ্বালানোর সময় ইসমাইলের পরনের গেঞ্জিতে আগুন লেগে যায়। দ্রুতই সেই আগুন ছড়িয়ে পড়ে মাটির নিচে থাকা জ্বালানি তেলের সংরক্ষণাগারের দিকে।

তিনি আরও জানান, ট্যাংক লরি থেকে তেল নামানোর সময় ইসমাইলের পোশাকে তেল লেগে থাকতে পারে। পরে সিগারেটে আগুন ধরানোর সঙ্গে সঙ্গে তার শরীরে আগুন ধরে যায়।

সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, তেল নামানোর কাজের মাঝেই পাশে গিয়ে সিগারেট জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তিনি দগ্ধ হন।

পাম্পের অন্যান্য কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। গুরুতর আহত ইসমাইলকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় সংরক্ষণাগারের তেল ও আশপাশের কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মঙ্গলবার যশোর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:22 pm, Wednesday, 6 May 2026
68 Time View