Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

সুন্দরবনের ২৭ নম্বর কর্ম্পাটমেন্টের বনে আগুন

তারেক আল আজিজ :- বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির কাছে ২৭ নম্বর কর্ম্পাটমেন্টের বনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে লাগা এই আগুন বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ভিটিআরসিসহ লোকালয়ের লোকজন বিকাল ৫টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে বলে দাবি করেছে সুন্দরবন বিভাগ।

আগুন নিয়ন্ত্রনে আসার আগেই পুড়ে গেছে বনের চার শতক জমির বলাগাছ ও লতাগুল্ম। ভোলা নদী থেকে প্রায় ৫‘শ মিটার সুন্দরবনের গহীনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিগারেটের আগুন থেকে সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সুন্দরবন বিভাগ।

এদিকে, আগুন লাগার ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হককে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা অসিত কুমার রায় ও চাঁদপাই রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার ওবায়দুর রহমান।

তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও র কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির ওসি মো. বেল্লাল হোসেন বলেন,

সোমবার (৮ ফেব্রুয়ারি ) দুপুর ১টার দিকে তারা বনে আগুন লাগার খবর পান। দুপুুরে লোকালয়ের লোকজন সুন্দরবনের মধ্যে আগুনের ধোঁয়া উড়তে দেখে বন বিভাগকে খবর দেয়।

এরপর চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক দ্রুত ঘটনাস্থলে এসে বনকর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এরপরই শরণখোলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা এম আব্দুল ওয়াদুদের নেতৃত্বে ২০ সদস্যের টিম ঘটনাস্থলে আসেন।

প্রায় ৫‘শ মিটার দূরত্বের ভোলা নদী থেকে পাইপের মাধ্যমে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ভিটিআরসিসহ লোকালয়ের লোকজন বিকাল ৫টায় নিয়ন্ত্রণে এনেছে।

স্থানীয় কয়েকজন যুবক ওই স্থানে বসে তাস খেলার সময় তাদের সিগারেটের আগুন থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে বলে তিনি জানান।

আগুন লাগা এলাকা ঘিরে প্রায় ৮ শতক এলাকা নিয়ে মাটি কেটে লাইন অফ ফায়ার তৈরি করা হয়েছে। যাতে করে আগুন গাছের শিকড় মরে মাটির নিচে তৈরি হওয়া মিথেন গ্যাস বনে ছড়িয়ে পড়তে না পারে।

আগুন নিয়ন্ত্রণে আসলেও আগামী ২৪ ঘণ্টা এই এলাকা নজরদারিতে রাখবে বন বিভাগ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:01 am, Tuesday, 9 February 2021
21 Time View