Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

ওআইসি দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

স্বাধীন কন্ঠ ডেস্ক
সচিবালয়ে আজ মঙ্গলবার (১২ মে) এক সৌজন্য সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ। নতুন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ওআইসি সদস্য দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানানো হয়।

বৈঠকে ওআইসিভুক্ত দেশসমূহ বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল এবং ওষুধ শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতিও ব্যক্ত করেন কূটনীতিকরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালকে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন যে, সেই সময় থেকেই ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের একটি শক্তিশালী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের সূচনা হয়েছিল। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে। সদস্য দেশগুলোর মধ্যে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি পাবে। রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি সদস্য রাষ্ট্রগুলো পূর্বের ন্যায় জোরালো সমর্থন অব্যাহত রাখবে।

সৌজন্য সাক্ষাৎকালে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিসর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কূটনীতিকগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার মিশন প্রধানরা এই বৈঠকে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রসচিব মু. ফরহাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের বক্তব্যকে স্বাগত জানিয়ে সদস্য দেশগুলোর সরকার ও জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সরকারের উচ্চমহল মনে করছে, এই সাক্ষাতের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:53 pm, Tuesday, 12 May 2026
90 Time View