Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

বিপিএইচসিডিএ যশোর শাখার দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় মনিরুল ইসলামকে শুভেচ্ছা

স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) যশোর শাখার দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় মাতৃসেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এর ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গত ১৩ মে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটি ২০২৬ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের কৃতি সন্তান মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি মাতৃসেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন আমার আগে আমরা-এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি যশোর ইউনিটি ক্লাব-এর সদস্য।

সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে এলাকায় তিনি একজন মানবিক ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিশেষ করে যশোরের আলোচিত শিশু আফিয়া ঘটনার সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করায় স্থানীয়ভাবে প্রশংসিত হন তিনি।

শুভেচ্ছা জানিয়ে সহকর্মীরা বলেন, মনিরুল ইসলামের নেতৃত্ব ও অভিজ্ঞতা বিপিএইচসিডিএ যশোর শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:17 pm, Tuesday, 19 May 2026
56 Time View