Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রথমবারের মত ১ আসামি খালাস

নিজস্ব প্রতিবেদন:- মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মত এক আসামিকে খালাস দিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি ) সকালে ময়মনসিংহের খলিলুর রহমানসহ ৯ আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ে এই খালাস আদেশ দেয় আদালত।খালাসপ্রাপ্ত আসামির নাম আব্দুল লতিফ।

আসামীপক্ষের আইনজীবী জানান, একাত্তরে লতিফের বয়স ছিল মাত্র ১১ এবং ৭ম শ্রেণীর ছাত্র ছিল। পাশাপাশি এই রায়ে ময়মনসিংহের ফয়জুল্লাহসহ ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

একইসঙ্গে খলিলুর রহমানসহ ৫ আসামিকে ২০ বছরের কারাদণ্ড দেয় আদালত।

করোনার সময়ে এক বছর বিরতি দিয়ে আজ এই রায় ঘোষনা করেন বিচারপতি শাহিনূর ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল।

৪২তম এই রায়ের পূর্নাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার পর আপিলের বিষয় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান উভয়পক্ষের আইনজীবীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:59 pm, Thursday, 11 February 2021
33 Time View