Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

এমএম কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সবুজ সচেতনতা গড়ে তুলতে যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ–এ অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি। জাতীয় পর্যায়ের এ উদ্যোগের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসজুড়ে ফলজ, ঔষধি ও বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

বুধবার সকালে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশে কর্মসূচির উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ এস এম শফিকুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘একজন ছাত্র, একটি গাছ’ কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং নিরাপদ পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব পড়বে।

পরে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও শিক্ষকরা বৃক্ষরোপণ করেন। আয়োজকরা জানান, দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়–এর আওতাধীন প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ডা. হারুন অর রশিদ, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মহসীন উদ্দীন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী হাফিজুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মহাদেব কুমার দাস এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক দুলাল মিয়া।

এছাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হোসেন ও সেক্রেটারি আনিসুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:03 pm, Wednesday, 20 May 2026
70 Time View