Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

শিশু রামিসা হত্যা মামলা: বাবা আব্দুল হান্নানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু

স্বাধীন কন্ঠ ডেস্ক
রাজধানীতে চাঞ্চল্যকর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার বাদী ও রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সাক্ষ্য দেওয়া শুরু করেন।

সাক্ষ্য দিতে এসে তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন এবং জড়িত আসামিদের সর্বোচ্চ সাজার দাবি জানান। আদালত সূত্রে জানা গেছে, আজ রামিসার বাবার পাশাপাশি মামলার আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী আদালতে সাক্ষ্য দেবেন। সাক্ষীদের তালিকায় রয়েছেন— প্রধান আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা ম্যাজিস্ট্রেট, সুরতহাল ও ময়নাতদন্তকারী চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় প্রতিবেশীরা।

এর আগে, আজ সকাল পৌনে ৯টার দিকে কড়া নিরাপত্তায় মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। প্রথমে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হলেও সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিকতা শুরুর সময় তাদের সরাসরি কাঠগড়ায় (এজলাসে) তোলা হয়।

উল্লেখ্য, গতকাল সোমবার (১ জুন) মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। প্রথম দিনের সাক্ষ্যগ্রহণের জন্য মামলার মোট ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:38 pm, Tuesday, 2 June 2026
54 Time View