Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাধীন কন্ঠ ডেস্ক

দুই দিনের সফরে আগামী ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ-এর প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম।

জানা গেছে, সফরের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। নির্ধারিত সূচি অনুযায়ী ১৪ জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক-এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্ক পরিদর্শন করবেন।

এরপর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং স্থানীয় একটি অনুষ্ঠানে অংশ নেবেন।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

সফর শেষে তিনি কক্সবাজারে রাতযাপন করবেন। পরদিন স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে এই সফর কক্সবাজার অঞ্চলের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:27 pm, Friday, 5 June 2026
50 Time View