Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

গণতন্ত্রবিরোধী চক্রান্ত মোকাবিলায় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

স্বাধীন কন্ঠ ডেস্ক
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে চক্রান্তকারীদের চিহ্নিত করে প্রতিহত করা হবে।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্য ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা এবং প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, যা জনগণের অধিকার ও কল্যাণে কাজ করে। তবে দেশে গণতন্ত্র ও জনঅধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এ শক্তিকে প্রতিহত করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনীতিতে মূল্যবোধের সংকট দেখা দিয়েছে এবং পরিকল্পিতভাবে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে চরিত্রহননের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক উত্তরণের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু কিছু মহল নির্বাচনের আগেই এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, যাতে গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হয়। তিনি এ ধরনের চক্রান্ত মোকাবিলায় সরকারের কার্যকর ভূমিকা কামনা করেন।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার ও কুৎসা রটানো হচ্ছে।

তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র সত্ত্বেও জনগণ বিএনপি এবং বর্তমান সরকারের পাশে রয়েছে।

আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:52 pm, Friday, 5 June 2026
51 Time View