Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

গৃহবধূ শাম্মি হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

‘বিয়ের ছয় মাসের মাথায় মেয়েকে হারিয়েছি, হত্যাকারীর ফাঁসি চাই’

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার শেখহাটি তমালতলায় গৃহবধূ ছামিনা আক্তার শাম্মি হত্যার ঘটনায় দ্রুত বিচার ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের পরিবার, স্বজন এবং এলাকাবাসী।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্ত সুজনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে নিহত শাম্মির বাবা শফিকুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, আমার মেয়ে একজন মেধাবী ও ভদ্র শিক্ষার্থী ছিল। অনেক স্বপ্ন নিয়ে মাত্র ছয় মাস আগে তার বিয়ে দিয়েছিলাম। কিন্তু সেই সংসারই তার জন্য মৃত্যুকূপে পরিণত হয়েছে। আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজন বাবার আর কিছু চাওয়ার নেই, শুধু চাই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।

তিনি অভিযোগ করেন, তার মেয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। কিন্তু সংসার টিকিয়ে রাখার স্বার্থে অনেক কিছু সহ্য করতেন। শেষ পর্যন্ত স্বামীর হাতে তাকে প্রাণ দিতে হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, এই হত্যাকাণ্ড পুরো এলাকাকে নাড়া দিয়েছে। প্রকাশ্যেই হত্যার ঘটনা ঘটেছে এবং অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এমন পরিস্থিতিতে বিচারে কোনো ধরনের গড়িমসি হলে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। তারা দ্রুত চার্জশিট প্রদান এবং বিচারিক কার্যক্রম শুরু করার দাবি জানান।

স্থানীয়রা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা ও পারিবারিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। শাম্মি হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানববন্ধনে নিহতের নানা আব্দুল আহাদ, মামা জিয়াউর রহমান, খালু সাইদুর রহমান সাবু, চাচা মহাসিন আলী, ইয়াসিন আলী, কামরুল হাসান শিমুলসহ পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আগে শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা আবার বিক্ষোভ মিছিল নিয়ে নিজ এলাকায় ফিরে যান।

মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়, বুধবার (১০ জুন) এলাকাবাসীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি পরিচালনার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত সোমবার সকাল সাড়ে ৫টার দিকে শেখহাটি তমালতলা এলাকায় নিজ বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ছামিনা আক্তার শাম্মিকে ছুরিকাঘাতে হত্যা করেন তার স্বামী সুজন। হত্যাকাণ্ডের পর তিনি নিজের শরীরেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহতের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:21 pm, Tuesday, 9 June 2026
71 Time View